পাশওয়ার্ড হারিয়েছেন? বেশ করেছেন। পাশওয়ার্ডের মত তুচ্ছু জিনিস মনে রাখার দরকারই বা কি? পাশের ফর্মটা দেখতে পাচ্ছেন আশা করি। এবার চোখ বন্ধ ক'রে মনোযোগ সহকারে নিজের ইমেল আইডি-টি (যেটা দিয়ে রেজিস্টার করেছিলেন) মনে করার চেষ্টা করুন। না মনে পড়লে চোখ বন্ধ ক'রেই ১০৮ বার টিনটিন... টিনটিন... টিনটিন... জপ করতে থাকুন। নাস্তিক হ'লে সিপিএম... সিপিএম... সিপিএম...ও জপ করতে পারেন। যাই হোক, আশা করা যাক, আপনার মেল আইডি-টা মনে পড়েছে। সেটা পাশের বাক্সে লিখে বোতামে (প্যান্টের নয়, ফর্মের) চাপ দিন। আপনার পাশওয়ার্ড আপনার মেলবক্সে পৌঁছে গেছে এতক্ষণে।
আর যদি দেখেন টিনটিন বা সিপিএম কোনওটাতেই সুবিধে করতে পারছেন না, কোনওমতেই মেল আইডি-টা মাথায় আসছে না, তাহলে lotakambal@gmail.com -এ একটা মেল করুন। খুব বিনীতভাবে আপনি-আজ্ঞে লিখে মেল করবেন, নাহলে পাশওয়ার্ড ফেরত পাবার কোনও সম্ভাবনা থাকবে না।